[ দেশজুড়ে ]
বড় ভাইকে কুপিয়ে মারল ছোট ভাই
অভিযুক্ত হোসেন আহমেদ
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছেন ছোট ভাই। এ ঘটনায় অভিযুক্ত হোসেন আহমেদকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের লাহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ৬০ বছর বয়সী তোফায়েল আহমেদ একই এলাকার মমতাজুর রহমানের ছেলে। তিনি ঢাকায় থাকতেন।
স্থানীয়দের বরাত দিয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই তোফায়েলের সঙ্গে বিরোধ চলছিল হোসেনের। এরই জেরে বুধবার বিকেলে হোসেনের স্ত্রীর সঙ্গে তোফায়েলের কথা কাটাকাটি হয়। বিষয়টি শুনে রাতে বাড়ি ফিরে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে জখম করেন হোসেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!