ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মায়ের পা ধুয়ে শিক্ষার্থীদের শ্রদ্ধা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ৪ ডিসেম্বর ২০২২
মায়ের পা ধুয়ে শিক্ষার্থীদের শ্রদ্ধা
মায়ের পা ধুয়ে দিচ্ছে শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলে নিজ হাতে মায়ের পা ধুয়ে শ্রদ্ধা জানিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে শিক্ষার্থীরা। তাদের প্রতিপাদ্য ছিল ‘দেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজন নেই’ ও ‘মায়ের মতন আপন কেউ নেই’।

রোববার স্কুল প্রাঙ্গণে পা ধোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলটির প্রতিষ্ঠাতা বিএসবি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আবদুল অদুদ।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক নেতা ও পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী মানিক।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রহিম মেম্বার, পূর্ব সাহেবপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক আনসার আলী মাস্টার, স্কুলের উপদেষ্টা ফরহাদ হোসেন ভূঁইয়া ও তৌফিক আহমদ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটি অসাধারণ আয়োজন করেছে। নৈতিকতার শিক্ষা সম্বলিত এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত ও ধন্য। দেশের সব স্কুলে এ ধরনের আয়োজন করে শিক্ষার্থীদের মাঝে মা-বাবার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা সময়ের দাবি।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও মায়েদের হাতে শীতকালীন উপহার তুলে দেন অতিথিরা।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!