[ দেশজুড়ে ]
শ্রীপুরে আগুনে পুড়ল ১৫ দোকান
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস
গাজীপুরের শ্রীপুরে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে জৈনাবাজার এলাকার কলেজ রোডে একটি বিরিয়ানির দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কাপড়, লেপ-তোশক, ফার্মেসিসহ বিভিন্ন দোকানে। এতে পুড়ে যায় ১৫টি দোকানের মালামাল।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!