[ দেশজুড়ে ]
ব্রাজিলের খেলা দেখার সময় আতশবাজি এসে পড়ল শিক্ষার্থীর চোখে
ফাইল ছবি
রাজশাহীতে বড় পর্দায় ব্রাজিল-ক্রোয়েশিয়ার ফুটবল খেলা দেখার সময় সমর্থকদের ফোটানো আতশবাজি ছিটকে চোখে পড়ে আহত হয়েছেন এক শিক্ষার্থী।
শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর বেলদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম বোরহান উদ্দিন। তিনি রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বেলদারপাড়া এলাকায় বড় পর্দায় ব্রাজিল-ক্রোয়েশিয়ার ফুটবল খেলা দেখছিলেন সমর্থকরা। এ সময় সমর্থকদের ফোটানো আতশবাজি ছিটকে বোরহানের চোখে পড়ে। এতে তার বাম চোখ দিয়ে রক্ত ঝরতে থাকে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়।
.png)
হাসপাতালের উপপরিচালক ডা. গৌতম কুমার পাল বলেন, এ রোগীর অবস্থা এখনই কিছু বলা যাচ্ছে না। চোখের বেশ কয়েকটি স্তর রয়েছে। কোন স্তরে তার রক্ত জমাট বেঁধে আছে অপারেশন থিয়েটারে নেয়ার আগে বলা যাচ্ছে না।
তিনি বলেন, খেলা দেখার সময় এ ধরনের আতশবাজি না ফোটানোই ভালো। এর বিকট শব্দে কানেরও ক্ষতি হয়। চোখে এসে পড়লে তো কোনো কথাই নেই। সুতরাং সতর্কতার কোনো বিকল্প নেই।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!