ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উল্টো পথে মোটরসাইকেল, লরির ধাক্কায় প্রাণ গেল আরোহীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫২, ১৯ ডিসেম্বর ২০২২
উল্টো পথে মোটরসাইকেল, লরির ধাক্কায় প্রাণ গেল আরোহীর
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। 

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার আহরন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, সোমবার সকালে মোটরসাইকেলে করে তিনজন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে কুমিল্লা অভিমুখে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার আহরন্দ এলাকায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, মোটরসাইকেলটি ভুল পথ (রং সাইড) দিয়ে যাওয়ার সময় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আরো দুইজন আহত হয়েছেন। মোটরসাইকেলটিও নম্বরবিহীন ছিল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!