আটক অস্ত্র ব্যবসায়ী রাজশাহীর চারঘাট উপজেলার চক মোক্তারপুর সরকারপাড়া এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. আল আমিন (২৪)।
শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে র্যাব-৫ এর মিডিয়া সেল।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে- পুঠিয়া থানার সাধুর মোড় ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি অবৈধদ্রব্যসহ অবস্থান করছে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় র্যাব।
ঘটনাস্থলে পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাবের সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে সেখান থেকে আটক করা হয়। এ সময় তার কাছে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান যে, উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি অবৈধভাবে সংগ্রহ করে তা বিক্রির উদ্দেশে নিজের কাছে রেখেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে পুঠিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলার দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।