কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ২০২২ সালে ১২০৩৮ জন এসএসসি পরীক্ষার্থী ১৮টি বিষয়ে ২৩১০৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন। তাদের মধ্যে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়। ফল পরিবর্তন হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৩৭ জন জিপিএ-৫ পেয়েছেন। ১৫৫ জন ফেল থেকে পাস করেন এবং ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই-বাচাই শেষে শনিবার ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে
পারবেন।
.png)
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।