ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এসএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত আড়াই হাজার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২২
এসএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত আড়াই হাজার
ফাইল ছবি

বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসির বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে দুই হাজার ৬৮৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এ দিন এ বিষয়ে এক লাখ ৮৪ হাজার ৬৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ৮১ হাজার ৮১৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। 

Advertisement

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জানান, অনুপস্থিতির হার এক দশমিক পাঁচ শতাংশ। এটা স্বাভাবিক ঘটনা। শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছয় জেলার ২৭৪টি পরীক্ষা কেন্দ্র থেকে কোনো প্রকার অভিযোগ আসেনি। বাকি পরীক্ষাগুলোও সুন্দরভাবে গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!