ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় বাঁশবাগানে মিললো কিশোরের গলা কাটা লাশ  

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ২৬ ডিসেম্বর ২০২২
বগুড়ায় বাঁশবাগানে মিললো কিশোরের গলা কাটা লাশ  
ফাইল ফটো

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাঁশবাগান থেকে অজ্ঞাত এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ বলেন, অজ্ঞাত ঐ কিশোরের লাশের চার থেকে পাঁচ গজ দূরে একটি ভাঙা চাপাতি পাওয়া যায়। এ ধারালো অস্ত্র দিয়েই ঐ কিশোরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া লাশের পাশ থেকে একটি মুঠোফোন পাওয়া গেছে। তবে এখনো জানা যায়নি ঐ মুঠোফোনের মালিকের পরিচয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি মো. মুনজুরুল আলম বলেন, ঐ কিশোরের বয়স আনুমানিক ১২ বছর। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!