ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কয়েল বানিয়ে আনলেন আড়াই কেজি স্বর্ণ, শাহ আমানতে ধরা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ২৮ ডিসেম্বর ২০২২
কয়েল বানিয়ে আনলেন আড়াই কেজি স্বর্ণ, শাহ আমানতে ধরা
উদ্ধার করা স্বর্ণসহ আটক জসিম

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যরা।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক তাসলীম আহমেদ। আটকের নাম জসিম উদ্দিন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান জসিম। চলাফেরা সন্দেহজনক মনে হলে সাড়ে ১০টার দিকে তাকে চ্যালেঞ্জ করে ব্যাগ তল্লাশি চালান এনএসআই সদস্যরা। এ সময় দুই কেজি ৯০ গ্রাম স্বর্ণ, দুটি সোনার বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকারসহ মোট দুই কেজি ৪২৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ প্রসাধনী। উদ্ধার করা এসব জিনিসের দাম এক কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯৩১ টাকা।

Advertisement

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক তাসলীম আহমেদ বলেন, একটি কুকিং মেশিনের ভেতরে কয়েলে রূপান্তর করে এসব স্বর্ণ আনেন ওই যাত্রী। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স-এর কাছে হস্তান্তর করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!