বুধবার দুপুরে বরিশালের হোটেল গ্রান্ড পার্কে অনুষ্ঠিত ২০২২ সালের সেরা করদাতাদের পুরস্কারের আয়োজন করে কর অফিস। এতে এবছরও রাশেদুজ্জামান পিটার ভোলা জেলার র্শীষ করদাতার সম্মাননা পান। যার স্বীকৃতি স্বরূপ তাকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মো. রাশেদুজ্জামান পিটার একজন প্রকৌশলী ও দেশের নামকরা ঠিকাদার। তিনি ব্যবসার পাশাপাশি এলাকায় জনকল্যাণে কাজ করেন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার বড় ভাই আকতারুজ্জামান টিটব লালমোহনের চরভূতা ইউপি চেয়ারম্যান।
.png)