[ দেশজুড়ে ]
জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই উদ্বোধন
ছবি সংগৃহীত
জয়পুরহাট চিনিকলে ২০২২-২০২৩ মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এর পরিচালক (অর্থ) খন্দকার আজিম আহমেদ।
এ উপলক্ষে জয়পুরহাট চিনিকল চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান প্রমুখ।
চলতি মৌসুমে ৩০ হাজার ১০০ মেট্রিক টন আখ মাড়াই হবে জয়পুরহাট চিনিকলে। এ থেকে এক হাজার ৮৬৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
.png)
এ বিষয়ে জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, গতবারের মতো এবারো মিল গেটে কুইন্টাল প্রতি আখ ৪৫০ টাকা ও বাইরের কেন্দ্র থেকে ৪৪০ টাকা দরে আখ কেনা হবে। একইসঙ্গে মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আখ চাষিদের মূল্য পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!