ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে সেপটিক ট্যাংকে মিলল মাদরাসাছাত্রের লাশ

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ৩১ ডিসেম্বর ২০২২
নড়াইলে সেপটিক ট্যাংকে মিলল মাদরাসাছাত্রের লাশ
ফাইল ফটো

নড়াইল সদর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে আবদুল্লাহ নামে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দ্রবিলা ইউনিয়নের বাঁশগ্রাম সরকেলডাঙ্গা হাসানিয়া কওমি মাদরাসা ও এতিমখানার নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আবদুল্লাহ পার্শ্ববর্তী চাচুঁড়ী এলাকার ইনছান গাজীর ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো আবদুল্লাহ শুক্রবার এশার নামাজ শেষ করে প্রতিবেশী এক বাড়িতে (লজিং বাড়িতে) রাতের খাবার খাওয়ার জন্য মসজিদ হতে বের হয়। কিন্তু রাত ৯টা বেজে গেলেও ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। লজিং বাড়িতে খেতে না যাওয়ায় মাদরাসার শিক্ষক-ছাত্ররা খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় আব্দুল্লাহর বাড়িতেও ফোন করে বিষয়টি জানানো হয়। অনেক খোঁজাখুঁজির পর মাদরাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের মধ্য তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। মৃত্যুর কারণ উদঘাটনের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!