ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে ত্রিপিটক শোভাযাত্রা

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৭, ৫ জানুয়ারি ২০২৩
রাঙ্গামাটিতে ত্রিপিটক শোভাযাত্রা
ত্রিপিটক শোভাযাত্রায় পুণ্যার্থীরা

রাঙ্গামাটিতে ত্রিপিটক শোভাযাত্রা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজবন বিহার থেকে   বের হয়। এরপর শহরের রাজবাড়ি, পাবলিক হেলথ, হ্যাপির মোড়, বনরুপা, কাঁঠালতলীসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের রাজবন বিহারে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

শোভাযাত্রায় উপস্থিতি পুণ্যার্থীরা ‘বুদ্ধ কি জয়, ধর্ম কি জয়’ ধ্বনিতে মুখর করে তোলেন। এছাড়া ত্রিপিটক শোভাযাত্রার সময় রাস্তার দুই পাড়ে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান পুণ্যার্থীরা।

রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক অমিয় খিসা বলেন, করোনার জন্য তিন বছর ত্রিপিটক শোভাযাত্রা করতে পারিনি। দীর্ঘ বছর পর আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করেছি আমরা।

Advertisement

তিনি বলেন, শোভাযাত্রায় এ বছর অনেক মানুষের সমাগম হয়েছে। মূলত গৌতম বুদ্ধের বাণী সারা বিশ্বে পৌঁছে দিতে ও সব প্রাণীর শান্তি কামনায় এ শোভাযাত্রা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!