ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে চলছে ফেরি

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩২, ৬ জানুয়ারি ২০২৩
৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে চলছে ফেরি
ফাইল ছবি

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফের শুরু হয়েছে ফেরি চলাচল। কুয়াশা কমে যাওয়ায় শুক্রবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরি ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন।

তিনি জানান, নৌ দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পরে শুক্রবার সকাল ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে কুয়াশার কারণে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!