ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এসএসসিতে বৃত্তি পেলেন যশোর বোর্ডের ২৫৯৭ শিক্ষার্থী

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯, ৬ জানুয়ারি ২০২৩
এসএসসিতে বৃত্তি পেলেন যশোর বোর্ডের ২৫৯৭ শিক্ষার্থী
ফাইল ছবি

যশোর শিক্ষাবোর্ডে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তি পেয়েছেন দুই হাজার ৫৯৭ শিক্ষার্থী। এর মধ্যে মেধা তালিকায় ৩০১ ও সাধারণ গ্রেডে দুই হাজার ২৯৬ জন রয়েছেন। বৃহস্পতিবার বোর্ডের সচিব অধ্যাপক আব্দুল খালেক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দুই হাজার ৫৯৭ শিক্ষার্থীর মধ্যে যশোর জেলায় বৃত্তি পেয়েছেন ৪৮৭ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫৭ জন ও সাধারণ গ্রেডে ৪৩০ জন। খুলনায় ৪১৯ শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ জন ও সাধারণ গ্রেডে ৩৮৬ জন রয়েছেন। ঝিনাইদহে বৃত্তি পেয়েছেন ২৩১ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৩ ও সাধারণ গ্রেডে ২০৪ জন। মাগুরায় বৃত্তি পেয়েছেন ১৭০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৭ জন ও সাধারণ গ্রেডে ১৫৩ জন।

কুষ্টিয়ায় বৃত্তি পেয়েছেন ৩৯০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৫ জন ও সাধারণ গ্রেডে ৩৫৫ জন। নড়াইলে বৃত্তি পেয়েছেন ১২৮ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫ জন ও সাধারণ গ্রেডে ১২৩ জন। সাতক্ষীরায় বৃত্তি পেয়েছেন ২৬৭ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৩ জন ও সাধারণ গ্রেডে ২৫৪ জন। চুয়াডাঙ্গায় বৃত্তি পেয়েছেন ১৭৪ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১৬৮ জন।

Advertisement

বাগেরহাটে বৃত্তি পেয়েছেন ২৩৭ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫ জন ও সাধারণ গ্রেডে ২৩২ জন। মেহেরপুরে বৃত্তি পেয়েছেন ১০৮ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ গ্রেডে ১০৪ জন।

বোর্ডের প্রকাশিত বৃত্তির ফলের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বৃত্তির গেজেটে শিক্ষার্থীরা যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন সেই প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠান প্রধানের সার্টিফিকেট প্রদান সাপেক্ষে ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করবে। শিক্ষার্থীদের সৎস্বভাব ও লেখাপড়ার অগ্রগতির সন্তোষজনক শর্তে হতে হবে।

চিঠিতে আরো বলা হয়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী কলেজে বিনা বেতনে লেখাপড়া করতে পারবে। তার কাছ থেকে ওই প্রতিষ্ঠান কোনো টাকা দাবি করতে পারবে না। আর টাকা দাবি করলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!