ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাকা বোর্ডে বৃত্তি পেল এসএসসির ৬৪৫৮ শিক্ষার্থী

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৮, ২ জানুয়ারি ২০২৩
ঢাকা বোর্ডে বৃত্তি পেল এসএসসির ৬৪৫৮ শিক্ষার্থী
ছবি: প্রতীকী

পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ঢাকা বোর্ডে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ৪৫৮ জনকে বৃত্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ৮২৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৫ হাজার ৬৩১ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। বৃত্তি পাওয়া এসব শিক্ষার্থীদের ব্যাংকের হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে সাতদিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা কর্তৃপক্ষ। 

সম্প্রতি ঢাকা শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরী সই করা এক বিজ্ঞপ্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের তালিকাভুক্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হলো। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এ বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে। এ বৃত্তি প্রদানের সময় নিম্নবর্ণিত নিয়ম ও নীতিমালা সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মেনে চলতে হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!