শুক্রবার উপজেলার বরইকান্দি এলাকায় কংশ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুরুজ জেলার হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের চরপাড়া এলাকার বাসিন্দা। ছেলে না থাকায় চার মেয়ের বাড়িতে পালাক্রমে থাকতেন তিনি।
স্থানীয়রা জানায়, ৩১ ডিসেম্বর ফুলপুর উপজেলার ঠাকুরবাখাই গ্রামে মেয়ে খাইরুন্নাহারের বাড়িতে ছিলেন সুরুজ। একই দিন বিকেলে স্থানীয় জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদরাসায় ওয়াজ শুনতে বের হন তিনি। পরে আর বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি মেয়ে ও মেয়ের জামাই। শুক্রবার দুপুরে বালিয়ার বরইকান্দি কলাপাড়া এলাকায় কংশ নদে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।
.png)
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি শনাক্ত করেন নিখোঁজ সুরুজ আলীর মেয়ে ও মেয়ের জামাই। তিনি পানিতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। মেয়ের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।