ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট রুটে চলছে না ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৩, ৭ জানুয়ারি ২০২৩
ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট রুটে চলছে না ফেরি
ফাইল ছবি

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

শনিবার সকাল সোয়া ৭টার দিকে ফেরিসহ সব নৌযান বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ডিজিএম শাহ খালেদ নেওয়াজ।

তিনি বলেন, যমুনা নদীতে শুক্রবার রাত সাড়ে ৩টার পর থেকে বাড়তে থাকে কুয়াশার প্রকোপ। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে মাঝ নদীতে আটকে পড়ে এনায়েতপুরী ফেরি। পরে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরিঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় রয়েছে অর্ধশতাধিক যানবাহন।

ডিজিএম খালেদ বলেন, নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে ফেরি চলাচল শুরু করা হবে। এছাড়া ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহন সিরিয়াল অনুযায়ী পার করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!