ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে এক জেলের মৃত্যু, নিখোঁজ ২

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ১৬ জানুয়ারি ২০২৩
লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে এক জেলের মৃত্যু, নিখোঁজ ২
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় নৌকাডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। 

সোমবার দুপুরে ঘটনাস্থল এলাকা থেকে মো. ফারুক (২০) নামে জেলেকে জীবিত ও মো. জলিল (১৫) নামে জেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

এর আগে রোববার (১৫ জানুয়ারি) দিনগত রাতে নদীতে জেলেরা নৌকা দিয়ে মাছ ধরা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন হরিণা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান।

Advertisement

স্থানীয়রা জানায়, নিহত ও নিখোঁজ জেলেরা চাঁদপুর সদরের ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঈদগাহ বাজারের বাসিন্দা।

ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কাশেম খান বলেন, খবরটি থানা ও নৌ পুলিশকে জানিয়েছি। এই ধরনের ঘটনায় আমি নিজেও খুবই মর্মাহত এবং শোকাহত। লঞ্চের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়া হয়নি।

চাঁদপুর সদরের হরিণা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমরা খবর পেয়ে জয়নাল মোল্লার ছেলে জলিল (১৫) নামে এক জেলের মরদেহ এবং গফুর বেপারীর ছেলে মো. ফারুককে (২০) জীবিত উদ্ধার করেছি। বর্তমানে মতিন ভূঁইয়ার ছেলে রিয়াদ (১৭) ও নুরুজ্জামান শেখের ছেলে মোক্তার (১৮) নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতা ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!