ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ৩৫ বোতল বিদেশি মদসহ দুই কিশোর ধরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৩, ১৭ জানুয়ারি ২০২৩
টেকনাফে ৩৫ বোতল বিদেশি মদসহ দুই কিশোর ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি ৩৫ বোতল মদসহ দুই কিশোরকে আটক করেছে র‌্যাব-১৫। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে সাবরাং ইউনিয়নের জাহেদ ইলেকট্রনিক্সের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকার কবির আহমদের ছেলে মো. আরফাত (১৭), একই এলাকার মুকতেল হোসেনের ছেলে মো. আলম (১৬)।

এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

Advertisement

তিনি জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল সাবরাং ইউনিয়নের জাহেদ ইলেকট্রনিক্সের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় দুই কিশোরকে আটক করা হয়। ধৃতদের হেফাজতে থাকা ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃতরা পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে বিদেশি মদ অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মদসহ আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টেকনাফ মদ
লিংক সফলভাবে কপি হয়েছে!