[ দেশজুড়ে ]
আবাসিক হোটেলে অনৈতিক কাজ, ১০ নারী-পুরুষ আটক
ইসলামিয়া আবাসিক হোটেল
বরগুনার আমতলী উপজেলার পুরাতন লঞ্চঘাটের ইসলামিয়া আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খান।
আটকরা হলেন- জলিল মাতবর, ফরহাদ ওরফে মারুফ খান, হাফিজুর রহমান, মাহফুজুর রহমান, পারভেজ, জহিরুল, মিতু আক্তার মুক্তা, সালমা, মৌসুমী ও পলী।
ওসি শহীদুল ইসলাম খান বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন লঞ্চঘাটের ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় চার নারী ও ছয় পুরুষকে আটক করা হয়। তারা জেলা ও জেলার বাইরে থেকে এসেছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!