বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক। এর আগে বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায়।
নিহত আনোয়ারা সিদ্ধিরগঞ্জের পশ্চিম জালকুড়ি এলাকার মো. মানিক পাটোয়ারীর স্ত্রী। অভিযুক্ত মানিক পাটোয়ারী চাঁদপুর সদরের মুন্সিরহাটি গ্রামের মৃত শরাফত পাটোয়ারীর ছেলে।
.png)
জানা গেছে, বুধবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে চলছিল পারিবারিক কলহ। এরই জেরে স্ত্রীর পেটে ছুরিকাঘাত করেন মানিক। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান তিনি। পরে আহত আনোয়ারাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় বুধবার রাতে বাবাকে অভিযুক্ত করে মামলা করেন নিহতের মেয়ে মোছা. স্বর্ণালী। তবে পলাতক রয়েছেন অভিযুক্ত মানিক। তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।