[ দেশজুড়ে ]
ধর্ষণে প্রেমিকার সন্তান জন্ম, সাজার ৫ বছর পর ধরা খেলেন প্রেমিক
ফাইল ছবি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ধর্ষণ মামলায় সাজার পাঁচ বছর পর সোহেল মিয়া নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ৪০ বছর বয়সী সোহেল কুলিয়ারচরের কিলবন্দ গ্রামের আইনব আলীর ছেলে।
মামলার বিবরণ দিয়ে কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, ২০০৮ সালে কুলিয়ারচরের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সোহেলের। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক মেলামেশা করেন তিনি। কিন্তু বিয়ে না করে পালিয়ে যান। এর মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নারী। পরে সন্তানের জন্ম দেন। এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারী। ১০ বছর পর ২০১৮ সালে আসামির অনুপস্থিতিতে সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।
.png)
পুলিশের এ কর্মকর্তা বলেন, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে সোহেলকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!