[ দেশজুড়ে ]
বস্তাভর্তি দুই চিত্রা হরিণের চামড়া ফেলে রেখে গেলো দুর্বৃত্তরা
ছবি: ডেইলি বাংলাদেশ
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা ভর্তি দুটি চিত্রা হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ভোরে উপজেলার সদর পাথরঘাটা ইউপির হরিনঘাটা খাল সংলগ্ন থেকে উদ্ধার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়াত আবরার জানান, হরিণঘাটা খাল হয়ে একটি প্লাস্টিকের বস্তা ভর্তি কিছু অবৈধ জিনিস নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। হরিণঘাটা খাল সংলগ্ন কোস্টগার্ডের টের পেয়ে প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেলে বস্তা ভর্তি চিত্রা হরিণের চামড়া পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত হরিণের চামড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!