ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় যুবক নিহত

কুমিল্লা
প্রকাশিত: ১৭:১২, ২৬ জানুয়ারি ২০২৩
চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় যুবক নিহত
ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় রাকিব হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আমানগণ্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব চট্টগ্রাম জেলার খুলশী থানার সেগুনবাগান এলাকার মো. আরমান হোসেনের ছেলে। তিনি কাভার্ডভ্যানচালকের সহকারী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এসএম মো. লোকমান হোসাইন বলেন, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগণ্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরবোঝাই একটি পিকআপ পেছন থেকে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। কাভার্ডভ্যানটি সামনে থাকা আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহ হন রাকিব। আহত হন চালকসহ আরো তিনজন।

Advertisement

ওসি বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!