ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপকে সাইড দিতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত ২০

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ২০ জানুয়ারি ২০২৩
পিকআপকে সাইড দিতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত ২০
উল্টে যাওয়া বাসটি

রংপুরে পিকআপকে সাইড দিতে গিয়ে বাস উল্টে রফিকুল ইসলাম নামে ৫০ বছর বয়সী এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন।

শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইছলারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইছলারহাট এলাকায় বিপরীত থেকে আসা একটি পিকআপকে সাইড দিতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে বাসটি সড়কের ওপর উল্টে গিয়ে ঘটনাস্থলেই রফিকুল মারা যান। এ সময় আহত হন আরো ২০ যাত্রী। এর মধ্যে সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

Advertisement

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট থানা।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!