ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৭, ৯ জানুয়ারি ২০২৩
পঞ্চগড়ে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদায় আত্মীয়র বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন। রোববার রাতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ময়দানদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোদা সদর ইউনিয়নের উলিপুকুরি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী মাহফুজা বেগম ও তার ছেলে বোদা ইসলামবাগ হাফিজিয়া মাদরাসার হেফজখানার শিক্ষক মিশু।

বোদা হাইওয়ে পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মাকে নিয়ে আত্মীয়ের বাসা থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন মিশু। ময়দানদিঘী এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী যাত্রীবাহী নৈশকোচ তাদের ধাক্কা দিলে ছিটকে পড়েন। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!