[ দেশজুড়ে ]
বরিশালে বাসের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত
প্রতীকী ছবি
বরিশালের উজিরপুর উপজেলায় বাসের ধাক্কায় দুলাল খান নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উজিরপুর উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদারসী গ্রামের জবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সবজি বিক্রেতা দুলাল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
.png)
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!