ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৪১, ৬ জানুয়ারি ২০২৩
পটুয়াখালীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীতে বাসের ধাক্কায় আয়েশা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সদর উপজেলার মৌকরণ ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা মৌকরণ এলাকার আব্দুল আজিজ খানের স্ত্রী।

স্থানীয়রা জানান, আয়েশা লেবুখালী থেকে অটোরিকশায় মৌকরণ এলাকায় আসে। পরে ঐ এলাকায় রাস্তা পারাপারের সময় পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, বাসটি উদ্ধার করা হয়েছে। এর চালক পালিয়ে গিয়েছেন, তবে হেলপারকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!