[ দেশজুড়ে ]
পিকআপে বাসের ধাক্কা, প্রাণ গেল তরুণের
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইাহজারে বাসের ধাক্কায় পিকআপে থাকা জিহাদ হোসেন নামে ১৭ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমলকান্দি এলাকার আলমগীর হোসেনের ছেলে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, পুরিন্দা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি পিকআপকে ধাক্কা দেয় সিলেটের উদ্দেশে যাওয়া শ্যামলী পরিবহনের একটি বাস। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই জিহাদ নিহত হন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!