ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ২৯ জানুয়ারি ২০২৩
নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় চারটি স্টিলের তলোয়ার ও একটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।  

রোববার দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শনিবার দুপুরে উপজেলার হাজিপুর ইউপির মসজিদ ব্যাপারী বাড়ি সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শরীফপুর গ্রামের আক্কাস সর্দার বাড়ির নিজাম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ওরফে রাফি, একই গ্রামের ইব্রাহিম সর্দার বাড়ির নুর আলমের ছেলে আবুল কাদের বিজয়, সৈয়দ ব্যাপারী বাড়ির মো. ডালিমের ছেলে মো. ইমন হোসেন, একলাশপুর গ্রামের ভূঁইয়া বাড়ির জাহিদুল ইসলাম সবুজের ছেলে আরাফাত হোসেন আরিফ, হাজীপুর গ্রামের সেকান্দর মিস্ত্রি বাড়ির মো. হারুনের ছেলে মো. রাসেল।  

Advertisement

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে শনিবার রাত ৯টার দিকে থানায় হস্তান্তর করে র‍্যাব। এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়।     

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!