বুধবার দুপুরে জেলার গাবতলী উপজেলার চন্দনবাইশা সড়কের পাঁচমাইল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। ২৩ বছরের জাহিদ ঠাকুরগাঁও পীরগঞ্জের জগখা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত মোবারক আলী।
এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। তিনি বলেন, গোপন সংবাদে জানা যায়, জাহিদ মোটরসাইকেলে ফেনসিডিল নিয়ে ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছেন। এমন খবরে পাঁচমাইল বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে ওই মোটরসাইকেল তল্লাশি করে ফেনসিডিল উদ্ধারসহ জাহিদকে গ্রেফতার করা হয়। এ সময় মোটরসাইকেল জব্দ করাসহ জাহিদের কাছ থেকে একটি মুঠোফোন, দুটি সিম ও নগদ ৬৫০ টাকা উদ্ধার করা হয়।
.png)
র্যাব কর্মকর্তা মীর মনির হোসেন আরো বলেন, জাহিদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।