ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০২৩
কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুরের মাদক আইনের একটি মামলায় খবির উদ্দিন (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার বেলা ৩টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত খবির উদ্দিন দৌলতপুর উপজেলার কান্দিরপাড়া গ্রামের মৃত আলীম উদ্দিন মণ্ডলের ছেলে। রায় ঘোষণার পর কড়া পুলিশি পাহারায় আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়। 

Advertisement

কুষ্টিয়া জজ আদালতের পিপি আ্যাডভোকেট অনুপ নন্দী এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুরের কান্দিরপাড়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব-১২। অভিযানে বিক্রির সময় ৫০ গ্রাম হেরোইনসহ খবির উদ্দিন নামের এলাকার চিহ্নিত ওই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। পরে খবির উদ্দিনের নামে দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!