ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে চার কেজি সোনাসহ আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ২২ ফেব্রুয়ারি ২০২৩
যশোরে চার কেজি সোনাসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের শার্শা সীমান্ত থেকে চার কেজি ওজনের ৩৫টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শার্শা থানার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ব্যাকা এবং একই থানার গোপালপুর গ্রামের নুর বক্স বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, রুদ্রপুর সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারসহ সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ৩৫টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন চার কেজি, যার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: যশোর সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!