ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরিতে আগুন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৪, ৬ মার্চ ২০২৩
খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরিতে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার বন্ধ হওয়া দাদা ম্যাচ ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে রূপসার ঐ ম্যাচ ফ্যাক্টরির একটি পরিত্যক্ত কক্ষের কেমিক্যাল থেকে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ধোঁয়া আর লেলিহান শিখা ছড়িয়ে যায় প্রায় ৩ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত।

Advertisement

মো. নজরুল ইসলাম বলেন, দাদা ম্যাচ ফ্যাক্টরির একটি কক্ষে ম্যাচ তৈরির বারুদ, রেড ফসফরাস, ব্লাক ফসফরাস সালফার, কার্বন সংরক্ষিত ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে টুটপাড়া ও বয়রা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে প্রচণ্ড বিষাক্ত ধোঁয়া দাদা ম্যাচ ফ্যাক্টরির আশপাশে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ১৯৫৬ সালে গেওয়া কাঠের ওপর নির্ভর করে খুলনার রূপসা নদীর তীরে ১৮ একর জমির ওপর দাদা ম্যাচ ফ্যাক্টরির গড়ে উঠে। মিলটি মালিকানায় ছিল পাকিস্তানি মালিকানাধীন দাদা গ্রুপ। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে মিলটি জাতীয়করণ করে চালু করে সরকার। ১৯৯৩ সালে ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এ মিলের ৭০ শতাংশ শেয়ার কিনে নেয়। কিন্তু লোকসানের কারণে ২০১০ সালে উৎপাদন বন্ধ করে দেয় তারা। ২০১১ সালে সরকারি তত্ত্বাবধানে কারখানার মালামাল বুঝে নেয়া হয়। সেই সময় থেকে মালামাল সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয় জেলা প্রশাসনকে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: আগুন খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!