ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে বাড়িতে আগুন, মা ও দুই সন্তানের মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৬, ৭ মার্চ ২০২৩
নাটোরে বাড়িতে আগুন, মা ও দুই সন্তানের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রামে বাড়িতে আগুন লেগে দুই শিশু সন্তানসহ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো দুজন। 

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম সদর ইউনিয়নের খাকসা গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। 

নিহতরা হলেন- সোমা খাতুন, তার মেয়ে অমিয়া খাতুন ও ছেলে ওমর।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, খাকসা গ্রামের অলি বকসের বাড়িতে আগুন লাগে। এ সময় অলি বকস ও তার বৃদ্ধ মা ঘর থেকে বের হতে পারলেও স্ত্রী সোমা খাতুন ও দুই শিশু সন্তান পুড়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে অলি বকস ও স্থানীয় আনোয়ার হোসেন দগ্ধ হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে নাটোর ও বনপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে একটি গ্যাস সিলিন্ডার ছিল বলে জানা গেছে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, আগুনে এক গৃহবধূ ও তার দুই শিশু সন্তান মারা গেছে। দগ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!