পুলিশের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
রোববার দুপুরে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা এ কথা নিশ্চিত করেছেন। এর আগে, একইদিন সকালে স্থানীয় একটি ভুট্টাক্ষেত থেকে ভুক্তভোগী শিশুর লাশ উদ্ধার করা হয়।
.png)
পুলিশ জানায়, উপজেলার কান্দারগাঁও গ্রামের প্রবাসী রাসেল মিয়ার ছয় বছর বয়সী মেয়ে তানিশা শনিবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে অপহরণের দাবি করেন। পরে বিভিন্ন মাধ্যমে অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দাবি অনুযায়ী দুই লাখ টাকা না দেওয়ায় ঐ শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রোববার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাহফুজ নামে এক যুবককে আটক করেছে।