[ দেশজুড়ে ]
মেয়েকে ধর্ষণের চেষ্টা, সৎ বাবা আটক
মেয়েকে ধর্ষণের চেষ্টা, সৎ বাবা আটক -ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ বাবা সিরাজ মিয়াকে (৪৮) আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে পৌর শহরের বড় বাজার চন্দনসার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, অভিযুক্ত সিরাজ মিয়া পেশায় একজন দিনমজুর ও মাদকাসক্ত। তিনি প্রায় দেড় বছর আগে ৩ সন্তানসহ এক নারীকে বিয়ে করেন। তারা চন্দরসার এলাকায় বসবাস করে আসছেন।
শুক্রবার সকালে বড় মেয়েকে ঘরে রেখে মা বাইরের কাজে বের হন। একপর্যায়ে বাবা সিরাজ মিয়া কৌশলে মেয়েকে কাছে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে সিরাজকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশীরা।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে। মেয়ের মা তার স্বামী সিরাজকে আসামি করে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!