ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে কম দেওয়ায় মুরগির দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ২২ মার্চ ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে কম দেওয়ায় মুরগির দোকানিকে জরিমানা
ওজনে কম দেওয়ায় মুরগির দোকানিকে জরিমানা করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে মুরগি কম দেওয়ায় এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার জেলা শহরের আনন্দ বাজারে মুরগির বাজারে এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, মুরগির বাজার অস্থিতিশীল করতে একটি চক্র ওজনে কম ও বেশি দামে মুরগী বিক্রি করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলার আনন্দ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুরগির বাজারে দেখা যায়- এক বিক্রেতা ক্রেতাকে তিন কেজি ওজনের মুরগির ওজন তিন কেজি ৩০০ গ্রাম দেখানো হয়। এছাড়া ঐ ক্রেতার কাছ থেকে তিন কেজি ৩০০ গ্রামের দাম রাখেন বিক্রেতা। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিসমিল্লাহ ব্রয়লার হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি দোকানিদের বেশি দামে মুরগি বিক্রি না করতে মৌখিকভাবে সতর্ক করা হয়।

Advertisement

তিনি আরো জানান, একইসঙ্গে সবজি এবং মুদি দোকানে অভিযান পরিচালনা করে দুই সবজি ব্যবসায়ীকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি মুদি দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!