শুক্রবার দুপুর ১২টার দিকে সদরের চকফরিদ এলাকায় ওই মাদরাসার দক্ষিণ-পশ্চিম পাশের সীমানা প্রাচীর ধসে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদরের বনানী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদুল হক।
.png)
মৃত ৫৫ বছরের আয়নাল সিরাজগঞ্জ সদরের বাসিন্দা। জামিল মাদরাসায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
আহতরা হলেন- বগুড়া সদরের মাটিডালী এলাকার বাসিন্দা ও মাদরাসার শিক্ষার্থীর অভিভাবক ৩৫ বছরের মোছা. মুক্তা, শিবগঞ্জের চণ্ডিহারা গ্রামের হাসান আলীর ছেলে ১২ বছরের হামিম ও কাহালু উপজেলা সদরের মিনহাজের ছেলে ৫ বছরের মেফতাজুল ও ভ্যানচালক গাবতলী উপজেলার নিজ গ্রামের বাসিন্দা শুকুর। আহত হামিম ও মেফতাজুল ওই মাদরাসার শিক্ষার্থী।
এসআই সাজ্জাদুল হক বলেন, মাদরাসার সীমানা প্রাচীর আগে থেকেই একপাশে হেলে ছিল। শুক্রবার দুপুরে হঠাৎ করেই সেই প্রাচীর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই আয়নুল মারা যান। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।