বুধবার দুপুর ২টার দিকে হোটেলের বাথরুমে প্রবেশ করে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি।
জানা গেছে, উক্ত ব্যক্তি গত মঙ্গলবার পরিবারসহ কক্সবাজার বেড়াতে এসে সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল অস্টার ইকোর ৮০৪নং রুমে অবস্থান করছিলেন। বুধবার দুপুরে হোটেলের বাথরুম থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন।
তিনি জানান, ঠিক কী কারণে তার মৃত্যু ঘটেছে তা এখনই বলা যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।