[ দেশজুড়ে ]
দিনাজপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের চাম্পাতলি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার কিসমত ফতেজংপুর ডাঙ্গার হাট গ্রামের গোমুল্লা শাহের ছেলে মো. গোলজার আলী ও খানসামা উপজেলার চরকডাঙ্গা দুবলিয়া গ্রামের ইসমাইল আলীর ছেলে মো. ফজলে রাব্বী দুলাল।
স্থানীয়রা জানায়, দুই মোটরসাইকেল আরোহী চাম্পাতলি বাজার থেকে রানীরবন্দরে দিকে যাচ্ছিল। এ সময় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রানীরবন্দর থেকে সৈয়দপুরের দিকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
.png)
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!