পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের বিষয়ে সর্বশেষ যা জানা গেল
পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর আরো চার সপ্তাহের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। এর ফলে আরো একমাস পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের সম্ভাবনা নেই।
আদালত বলেছেন, এ চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয়, সেটা দেখে পরবর্তী আদেশ দেবেন।
.png)
বুধবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তৈমুর আলম খন্দকার ও আইনজীবী মো. ইয়ারুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
এর আগে, ২৫ জানুয়ারি ঐ রিটের শুনানি আট সপ্তাহের জন্য মুলতবি করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানির জন্যে ওঠে।
এ বিষয়ে আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, রিটের পর সরকারকে আট সপ্তাহ সময় দিয়েছিলেন কোর্ট। সরকার এ ব্যাপারে কী সিদ্ধান্ত গ্রহণ করে। সময় শেষ হলে আজ মামলাটি আবার ক্র্যাকতালিকায় আসে।