[ দেশজুড়ে ]
এয়ার এরাবিয়ার সিটের নিচে সোয়া কেজি সোনা
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ১২টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস। রোববার রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইটটি চট্টগ্রামে আসে।
চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার তিনটি সিটের নিচ থেকে ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এসব বারের ওজন এক কেজি ৩৯২ গ্রাম। যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটের ভেতর সোনার বার আছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!