রোববার দুপুরে তিস্তা ব্যারেজের উজানে এ ঘটনা ঘটে। নিখোঁজ কোরবান আলী হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ময়েজদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোরবান আলী চার নাতিকে নিয়ে ছোট একটি নৌকায় তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করেন। নদীর মাঝ পথে বাতাস শুরু হয়। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় নাতিদের বাঁচাতে গিয়ে নানা কোরবান আলী নিখোঁজ হন। স্থানীয়রা নৌকা নিয়ে ছুটে গিয়ে নাতিদের উদ্ধার করলেও নানা কোরবান আলীর খোঁজ পাওয়া যায়নি।
.png)
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নিরমল কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।