ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়িতেই ফাঁস নিলেন রায়হান

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৯, ২৪ এপ্রিল ২০২৩
শ্বশুরবাড়িতেই ফাঁস নিলেন রায়হান
মৃত রায়হান হোসেন

যশোরের চৌগাছার স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জামাই রায়হান হোসেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্ত লাগোয়া মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রায়হান উপজেলার সুখপুকুরিয়া ইউপির মাকাপুর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় শ্বশুরবাড়িতে যান রায়হান। সেখানে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে মনোমালিন্য হয় তার। পরে রাত সাড়ে ১০টার দিকে শয়ন কক্ষের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এ সময় তার স্ত্রীর চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে রাত ১১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে পুলিশ এসে মরদেহটি থানায় নিয়ে যায়।

নিহতের বোন আমেনা খাতুন বলেন, আমার ভারি কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে যান। আমার ভাই রোববার সন্ধ্যায় শ্বশুরবাড়িতে যান। পরে আমার ভাবি আমাদের ফোন দিয়ে বলেন আমার ভাই নাকি গলায় ফাঁস দিয়েছেন। 

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সোমবার যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চৌগাছা থানায় অপমৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!