মৃত শিশুরা হলো, মাহাদী ইসলাম (৬) ও ফারাদী ইসলাম (৬)। তারা আপন চাচাতো ভাই। ওই এলাকার সোহাগ ও সাজু ইসলামের ছেলে তারা।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে নাজিমখাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী জানান, সকালের দিকে দুই শিশু একসঙ্গে খেলতে বের হয়। দুপুর পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের পুকুরে খোঁজাখুজি করে তাদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোক নেমে আসে।
.png)
রাজারহাট থানার ওসি আব্দুল্লা হিল জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।