[ দেশজুড়ে ]
কুপিয়ে পা বিচ্ছিন্ন করে ভাইকে হত্যা
ফাইল ছবি
মেহেরপুরের গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন ভ্যানচালক আব্দুল আলীম (৪৫)।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম মহাম্মদপুর গ্রামের গাইনপাড়া এলাকার মৃত আব্দিল গনি মেলোয়াড়ীর ছেলে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, আলীমের চাচাতো ভাই সাদু, আব্দুল হান্নান, বান্টুর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে তার। শুক্রবার দুপুরের দিকে তাকে একা পেয়ে শরীরের বিভিন্ন স্থানে দেশীয় তৈরি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় তার একটি পা কেটে বিচ্ছিন্ন করে দেন তারা। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!