শুক্রবার দুপুরে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভাবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. ফয়সাল একই গ্রামের শাহজাহানের ছেলে।
জানা যায়, দুপুরে ফয়সাল বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যান তিনি। অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও ফয়সাল বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৪টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। ফয়সাল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা যায়।
.png)
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার লাল মিয়া জানান, এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়।